শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ১২:১৭ পিএম, ২০২১-১২-০১
পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করলেই তো বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যেতে পারতেন মুশফিকুর রহিম। কিন্তু নার্ভাস নাইনটিজে কাটা পড়ায় অপেক্ষা বেড়েছিল মুশফিকের। তার সেই অপেক্ষা শেষ হলো দ্বিতীয় ইনিংসে এসে।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ৪৭৮৮ রান নিয়ে বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তামিম ইকবাল। দ্বিতীয় স্থানে থাকা মুশফিকের রান ছিল ৪৬৯৬।
প্রথম ইনিংসে ফাহিম আশরাফের বলে মোহাম্মদ রিজওয়ানের হাতে কট বিহাইন্ড হয়ে ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি থেকে ৯ রান দূরে থাকতে আউট হয়ে যান মুশফিক। টেস্টে তখন তার সংগ্রহ দাঁড়িয়েছিল ৪৭৮৭ রান।
তবে চূড়ায় উঠতে মুশফিক খুব একটা সময় নেননি। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের নবম ওভারের তৃতীয় বলে শাহিন শাহ আফ্রিদিকে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ঠেলে দিলেন মুশফিক। এক রান নিয়ে তিনি হয়ে গেলেন টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহকারী।
মুশফিক, তামিমের পর টেস্টে ৩৯৩৩ রান করে তৃতীয় স্থানে রয়েছেন সাকিব আল হাসান। যেখানে তামিম পাকিস্তান সিরিজে অনুপস্থিত থাকলেও দ্বিতীয় টেস্টে ফেরার সম্ভাবনা রয়েছে সাকিবের।
টেস্টে বাংলাদেশের ৫ সর্বোচ্চ রান সংগ্রাহক
১। মুশফিকুর রহিম: ৭৬ টেস্টে ৪৭৯৫*, সেঞ্চুরি:৭
২। তামিম ইকবাল: ৬৪ টেস্টে ৪৭৮৮, সেঞ্চুরি: ৯
৩। সাকিব আল হাসান: ৫৮ টেস্টে ৩৯৩৩, সেঞ্চুরি: ৫
৪। মুমিনুল হক: ৪৬ টেস্টে ৩৩৫৫, সেঞ্চুরি: ১১
৫। হাবিবুল বাশার: ৫০ টেস্টে ৩০২৬, সেঞ্চুরি: ৩
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited